বকশীগঞ্জ প্রতিনিধি ১৬ অগাস্ট ২০২৬ , ৩:০৪ পিএম প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ঝুমুরি আক্তার (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের বাঘাডুবা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান ঝুমুরি। এরপর স্থানীয়রা নদে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজের প্রায় ২৯ ঘণ্টা পর রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
নিহত ঝুমুরি আক্তার মেরুরচর ইউনিয়নের বাঘাডুবি গ্রামের আব্দুল সালামের মেয়ে।
মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু পানিতে ডুবে ওই তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।