ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির মামলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের স্থগিত থাকা এই বিচার প্রক্রিয়া আবার শুরু হতে চললেও, নেতানিয়াহু আদালতে তার বক্তব্য দেওয়ার সময় আরও পিছিয়ে দিতে চাইছেন।
তার আইনজীবীরা আদালতের কাছে আবেদন করেছেন, যুদ্ধের কারণে দেশ বর্তমানে অত্যন্ত নাজুক ও সংবেদনশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পক্ষে আদালতে হাজিরা দেওয়া সম্ভব নয়।
নেতানিয়াহুর পক্ষের আইনজীবীদের দাবি, গত কয়েক মাস ধরে যুদ্ধ পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি এতোটাই ব্যস্ত ছিলেন যে আইনি লড়াই বা সাক্ষ্য দেওয়ার কোনো প্রস্তুতিই তিনি নিতে পারেননি। এর আগেও যুদ্ধের দোহাই দিয়ে কয়েকবার এই মামলার বিচার কাজ থামিয়ে রাখা হয়েছিল। এখন যুদ্ধ থামলেও পরিস্থিতির দোহাই দিয়ে তিনি আবারও সময় চাইছেন।