জাতীয়

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: ববি হাজ্জাজ

  admin_news ১২ এপ্রিল ২০২৬ , ৫:৩০ পিএম প্রিন্ট সংস্করণ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আমাদের দেশে শিক্ষা নিয়ে অনেক কমিশন গঠিত হয়েছিল, নীতিমালা রয়েছে। কিন্তু, শিক্ষার সঠিক মানোন্নয়ন সম্ভব হয়নি। কারণ, আমাদের দেশের শিক্ষার কোনো ভিশন ছিল না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের জন্য একটি ভিশন ঠিক করে দিয়েছেন। শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন।

রোববার (১২ পপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা মিলনায়তনে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা বলেন।

সেমিনারে রূপগঞ্জের শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।