আইন-বিচার

শিশু ধর্ষণ মামলায় জামালপুরে যুবকের ১০ বছরের আটকাদেশ

  জামালপুর জেলা প্রতিনিধি ২২ জুন ২০২৬ , ৯:০৯ এএম প্রিন্ট সংস্করণ

জামালপুরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জাহিদুল ইসলাম জাহিদ (২৬) নামে এক ব্যক্তিকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ৭ অক্টোবর জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর থানায় মামলা দায়ের করেন। বিচার চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন বলে আদালত সূত্র জানিয়েছে।