মাদারগঞ্জ প্রতিনিধি ৪ অগাস্ট ২০২৬ , ৭:৩০ এএম প্রিন্ট সংস্করণ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নাশকতা সংক্রান্ত একটি মামলায় শিবলুল হাসান (৩৮) নামে আওয়ামী যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। পরে পরিচয় ও মামলার তথ্য যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়া শিবলুল হাসান উপজেলার পৌর এলাকার জোনাইল পুজাঘাটি গ্রামের বাসিন্দা এবং জলিল বিএসসির ছেলে। তিনি মাদারগঞ্জ শহর আওয়ামী যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে শিবলুল হাসানকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।









